313628

সৌদি আরবের মসজিদ গুলোতে নামাজ বন্ধ ঘােষনা

মাে: সােহানুর রহমান (সাহেদ):

করোনা ভাইরাস মোকাবিলায় সৌদি আরবে মসজিদে হারাম ও মসজিদে নববী ছাড়া সব মসজিদে নামাজ স্থগিত করা হয়েছে।

রাজদরবারের সর্বোচ্চ ধর্মীয় কাউন্সিলের সিদ্ধান্তে এমন নির্দেশনা দেয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের মসজিদগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য কোনো মুসল্লিকে না যাওয়ার জন্য জানানাে হয়েছে। এছাড়া জুমার নামাজের জন্যও কেউ মসজিদে যেতে পারবে না।

তবে ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মক্কার মসজিদুল হারার এবং মদিনার মসজিদে নববীতে নামাজসহ সকল ইবাদত বন্দেগী চলবে।

মঙ্গলবার রাত পর্যন্ত সৌদি আরবে ১৭১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

এবং “বাড়িতে নামাজ” পড়ার অনুরােধ করা হয়েছে।

ad

পাঠকের মতামত