313480

ক.রোনা রোগী বিমানে ওঠায় ২৭০ জন যাত্রী হাসপাতালে

শরীরে ক.রো.নাভা.ইরাস নিয়ে গোপনে বিমানে উঠেছিলেন এক ব্রিটিশ নাগরিক। কিন্তু বিমানটি ওড়ার কিছুক্ষণ আগে তার সন্ধান পেয়ে যান বিমানবন্দর কর্মকর্তারা। শেষ পর্যন্ত ওই ব্রিটিশ নাগরিকসহ বিমানের মোট ২৭০ জন যাত্রীকেই নামিয়ে হাসপাতালে পাঠানো হয়। গতকাল রোববার ভারতের কোচি বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে বলে জানায় দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার।

কোচি বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমান ওড়ার কিছুক্ষণ আগেই ওই যাত্রীর সন্ধান পান বিমান বন্দরের কর্মকর্তরা। ১৮ জন সঙ্গী নিয়ে ওই ব্রিটিশ নাগরিক কেরালার হিল স্টেশন মুন্নারে ছুটি কাটাতে এসেছিলেন। হোটেলে থাকা অবস্থায় তাদের সবাইকে কোয়ারানটাইনে রাখা হয়। কিন্তু সেখান থেকে গোপনে বেরিয়ে পড়েন তিনি। হোটেল কর্তৃপক্ষকে কিছু না জানিয়েই বিমানবন্দরে পৌঁছে যান ওই ব্রিটিশ নাগরিক। লক্ষ্য ছিল, এমিরেটসের দুবাই-গামী বিমানে ওঠা। কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যান ওই ব্রিটিশ নাগরিক।

বিমানবন্দর সূত্রের খবর, পরীক্ষায় ওই ব্রিটিশ নাগরিকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপরই নড়েচড়ে বসেন বিমান বন্দরের কর্মকর্তারা। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল ১৯ জনের ওই পর্যটক দলটিকে বিমান থেকে নামানো হবে। পরে সিদ্ধান্ত হয়, বিমানের ২৭০ জন যাত্রীকেই নামিয়ে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। প্রসঙ্গত, ভারতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৭ জান।

ad

পাঠকের মতামত