313453

করােনা ভাইরাস এর কারনে সৌদি আরবে শপিং মল বন্ধের নির্দেশ

সৌদি আরব প্রতিনিধি:

সৌদি কর্তৃপক্ষ সকল শপিং মল, বিজনেস সেন্টার, ব্যবসা প্রতিষ্ঠান, পার্ক, সী বিচ এবং বিনোদন কেন্দ্র বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে। সংবাদ মাধ্যমগুলো আরো জানাচ্ছে এই নিষেধাজ্ঞার আওতায় যেকোন খোলা বা বদ্ধ স্থানে জমায়েত ও নিষিদ্ধ থাকবে।

তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রয়ের সুপারশপ এবং ফার্মেসী খোলা থাকবে। অপরদিকে সকল প্রকার রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানা গেছে । প্যাকেটে করে ড্রাইভ থ্রো এর মাধ্যমে কিংবা খাদ্য সরবরাহকারীর/ তাউছিলের মাধ্যমে খাবার নিয়ে যেতে পারবে।

ad

পাঠকের মতামত