কচুরিপানা খাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
জলজ উদ্ভিদ কচুরিপানা। পর্যটকের চোখে সৌন্দর্য বৃদ্ধির একটি উপাদান হলেও জীবজন্তুর খাদ্য হিসেবে এর বেশ চাহিদা রয়েছে। তবে এখন জীবজন্তুর পাশাপাশি মানুষও কচুরিপানান খাচ্ছে। এরই মধ্যে এক যুবকের কচুরিপনা খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশের পরপরই কমেন্ট ঝড় শুরু হয়ে যায়।
ভিডিওটিতে দেখা গেছে, একজন যুবক বেশ স্বাচ্ছ্যন্দে কচুরিপানা চিবিয়ে খাচ্ছেন। এমনকি তার মধ্যে কোনো ধরনের অভক্তিও কাজ করছে না।
তবে কেউ কেউ কমেন্ট করছেন, বিষয়টাকে অতিরঞ্জিত করা হচ্ছে। আবার কেউ কেউ বলছেন, এটা অতিরঞ্জিতের কি আছে, খেয়ে তো পরীক্ষা করে দেখতে হবে।
একজন লিখেছেন, আমি তো গবেষণার পর কিছু বের হলে খাবো। আরেকজনের দাবি, অনেক দেশেই কিন্তু এটা রান্না করে ভোজ্য হিসেবে, পথ্য হিসেবেও খায়।




