অসময়ের ঠাণ্ডা কাশিকে বিদায় জানান এক পানীয়তে
সারাদিন গরম আর মাঝ রাতে শীভের ভাব! এমন ঠাণ্ডা গরম আবহাওয়ায় অনেকেই আক্রান্ত হচ্ছেন সর্দি-জ্বর ও কাশিতে। এর জন্য ওষুধ না খেয়ে বরং একটি বিশেষ পানীয়তে ভরসা রাখুন। ঘরে থাকা উপকরণেই বানাতে পারবেন এটি।
জেনে নিন কীভাবে তৈরি করবেন পানীয়টি-
এই পানীয়টি বানাতে একটি টাটকা গাজর নিয়ে নিন। টুকরা করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে রস নিয়ে নিন। এবার এতে এক টেবিল চামচ খাঁটি নারকেল তেল মিশিয়ে পান করুন।
গাজর ভিটামিন সি এর ভালো উৎস। যা আপনাকে সর্দি, অ্যালার্জি এবং সাইনাস সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করবে। এছাড়াও গাজরে থাকা ভিটামিন এ আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াবে।
অন্যদিকে নারকেল তেল ঠাণ্ডায় নাকে ঘা বা অস্বস্তি ভাব খুব সহজেই সারিয়ে তুলবে। এছাড়াও আদা, স্কোয়াশ এবং মিষ্টি আলু খেতে পারেন। যা খুব তাড়াতাড়ি আপনার ঠাণ্ডা সারিয়ে তুলতে পারে।
সূত্র: এনডিটিভি




