311501

নির্বাচনী প্রচারণায় পাচ্ছেন শত শত বিয়ের প্রস্তাব!

দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমির হয়ে একটি আসনে লড়ছেন রাঘব চাড্ডা। সেখানে শারীরিক সৌন্দর্যে নারীদের মন জয় করে নিয়েছেন ৩১ বছর বয়সী এই তরুণ। প্রচারের সময় একর পর এক বিয়ের প্রস্তাব পেতে শুরু করেছেন তিনি। তবে এই জনপ্রিয়তা ভোটবাক্সে কতটা প্রভাব ফেলবে, তা এখনও কিছু বলা যাচ্ছে না। তবে নারীদের মধ্যে যে তার জনপ্রিয়তা বিপুলহারে বৃদ্ধি পেয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নাই।

ভারতীয় নিউজের খবর অনুযায়ী, বেশ কয়েকটি রোড শো করে ফেলেছেন রাঘব। ইতিমধ্যে কম করে এক ডজনের বেশি নারী তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। রাঘবের সোশ্যাল মিডিয়া টিম জানাচ্ছে, রাঘবকে সবচেয়ে বেশি ফলো করছেন নারীরা। সম্প্রতি টুইটারে রাঘবকে এক নারী বিয়ের প্রস্তাব দেন। জবাবে রাঘব বলেন, ‘অর্থনীতির অবস্থা ভালো নয়। এটা বিয়ে করার সঠিক সময় নয়।’ এখানেই শেষ নয়, সম্প্রতি একটি স্কুলে তিনি গিয়েছিলেন সভা করতে। সেখানে এক শিক্ষক রাঘবকে বলেন, ‘আমার যদি মেয়ে থাকতো, আপনাকেই বিয়ে করতে বলতাম।’ এর আগে, গত বছর দক্ষিণ দিল্লি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন রাঘব। এবার তার বিপক্ষে লড়ছেন বিজেপির আর পি সিং।

ad

পাঠকের মতামত