311412

অবশেষে ‘মানুষমারা’ স্কুল হল ‘মানুষ গড়া’র স্কুল

নীলফামারীর একটি স্কুলের নাম ‘মানুষমারা প্রাথমিক বিদ্যালয়’। নামটি নিয়ে অভিভাবকদের বেশ আপত্তি ছিল। সরকারি এই প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন এ নামেই চলে আসছে।

অভিভাবকদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে মানুষ গড়ার কারিগর। সন্তানকে মানুষ হওয়ার জন্য স্কুলে পাঠাবো। সেখানে স্কুলের নামই যদি হয় মানুষ মারা তা কিভাবে সম্ভব?

অবশেষে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদ্যালয়টির নাম পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়। নতুন নাম রাখা হয় ‘মানুষ গড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জাহানারা রহমান সোমবার বিদ্যালয়টির নাম পরিবর্তন সংক্রান্ত আদেশে সই করেন। মঙ্গলবার আদেশটি জারি করা হয়।

মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, দেশের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নামের অসঙ্গতি দূর করতে দরকারি সংশোধনী ও পরিবর্তন আনছে সরকার। রাজাকার ও বিতর্কিত ব্যক্তিদের নামে যেসব প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নীলফামারীর ‘মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়’র নাম পরিবর্তন করে ‘মানুষ গড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে।

ad

পাঠকের মতামত