তৃতীয় পক্ষ লুকিয়ে ভিডিও করছিল, বুঝিনি: জেসিয়া
বিনোদন ডেস্কঃ সালমান মুক্তাদির একজন ইউটিউবার এবং অভিনেতা। দেশের প্রথম ইউটিউবার হিসেবে বেশ পরিচিতি রয়েছে তার। অন্যদিকে জেসিয়া ইসলাম গেল ২০১৭ এর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী।
সালমান মুক্তাদিরের সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন জেসিয়া ইসলাম। দু’জনের সম্পর্ক আর জোড়া লাগার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৪ ফ্রেব্রুয়ারি) একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জেসিয়া ইসলাম জানিয়েছেন, সালমানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন কোনো সম্পর্কে জড়াননি তিনি।
রাতে সালমান মুক্তাদিরের বাড়ির সামনে গিয়ে ধাক্কাধাক্কি ও সেই দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়ার বিষয়ে জেসিয়া বলেন, পাশের বাড়ির ছাদ থেকে কে বা কারা ভিডিও করে ভাইরাল করে দিয়েছিল। ভাইরাল হওয়ার একদিন পর তা জানতে পারি। খুব শকড হয়েছি। তৃতীয় পক্ষ লুকিয়ে ভিডিও করছিল, বুঝিনি।




