310838

করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে ১২২ কোটি টাকা দিচ্ছেন জ্যাক মা

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের সব অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এরইমধ্যে করোনাভাইরাসের রোগীদের চিকিৎসা দিতে হাসপাতাল বানিয়েছে চীন। সেই তৎপরতার গতিতে হাওয়া লাগালেন চীনের ধনকুবের জ্যাক মা। করোনাভাইরাস রোধে ভ্যাকসিন আবিষ্কারে সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।-খবর হিন্দুস্তান টাইমসের।

সংবাদমাধ্যমটি জানায়, ভাইরাসটি প্রতিরোধে জ্যাক মা ১৪.৫ মিলিয়ন ডলার দেবেন। যা বাংলাদেশি টাকায় প্রায় ১২২ কোটির বেশি। জ্যাক মা তার নিজের দাতব্য ফান্ড থেকে এ অর্থ সহায়তা করবেন। জ্যাক মা বিশ্বের ই-কমার্স জায়ান্ট আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা। তার ব্যবসার সঙ্গে অংশীদার হিসেবে রয়েছে মার্কিন ধনকুবের ও মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসের প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।

উইবো অ্যাকাউন্টে জ্যাক মা বলেন, মানবিকতার পক্ষে ও রোগব্যাধির বিরুদ্ধে লড়াই দীর্ঘদিনের। আমার দেয়া করোনাভাইরাস প্রতিরোধে ও মেডিকেল গবেষণায় সাহায্য করবে।

এদিকে, বুধবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে ১৭০ জনের মৃত্যু ও সাত হাজার ৭১১ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে, পৃথিবীর ১৬টি দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ad

পাঠকের মতামত