310778

মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করছে বিজেপি: নোবেলজয়ী অভিজিৎ

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অনেক নেতা-কর্মীই মুসলমানদের নেতিবাচক হিসেবে দেখেন। তারা মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধির বিষয়ে কথা বলে আসলে একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে চক্রান্ত করতে চাইছেন। ২৭ জানুয়ারি, সোমবার বিকেলে টাটা স্টিল কলকাতা লিটারারি মিট-এ যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মুসলমানদের ভারত দখল করে নেবে এই ভয়ের কোনও ভিত্তি নেই। এ ব্যাপারে আমেরিকার সঙ্গে তিনি ভারতের তুলনা করে বলেন, ভারত ও আমেরিকা একটি গুরুত্বপূর্ণ দিক দিয়ে একই রকম। সংখ্যালঘুরা এখানে সংখ্যালঘুই। তারা প্রভাবশালী হওয়ার ধারে কাছে নেই।

নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, আপনারা ভয় পাচ্ছেন অন্য গোষ্ঠী বেশি শক্তিশালী হয়ে পড়বে। কিন্তু এখানে সেটা হবে না। আমি মনে করি না এখানে এমন কোনও ভয়ের কারণ সত্যিই আছে যে মুসলমানরা দেশ দখল করে নেবে। তারা আসলেই কখনও ভারত দখল করবে না।

ad

পাঠকের মতামত