308988

বিয়ের ছয় মাসের মধ্যেই সুখবর পেলেন লিটন

স্পোর্টস ডেস্কঃ গত বছরের ২৮ জুলাইয়ের দিকে বেশ ধুমধাম করেই বিয়ের কাজটা সেরেছেন লিটন। স্ত্রী’র নাম দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সবমিলিয়ে ভালই চলছে তাদের সংসারজীবন।

বিয়ে হয়েছে এখনও ছয় মাসও হয়নি। এর মাঝেই সুখবর পেলেন লিটন। তবে স্ত্রীর কাছ থেকে নয়, তার পেশাগত জীবনে এক সুখবর দিয়েছে খোদ বিশ্ব ক্রিকেটের অভিভাবক আইসিসি। আগের চেয়ে তার পারফরম্যান্সের গ্রাফও ঊর্ধ্বমুখী হয়েছে বলে জানিয়েছে আইসিসি।

ওয়ানডে আর টি২০ ফরম্যাটে বেড়েছে তার রেটিং পয়েন্ট। সর্বশেষ প্রকাশিত চার-ছক্কার ক্রিকেট র‌্যাংকিংয়ে বাংলাদেশ থেকে লিটনের আগে কেবল মাহমুদউল্লাহ রিয়াদ আর মোহাম্মদ নাঈম।

টি২০’র ব্যাটসম্যান ক্যাটাগরিতে লিটন আর নাঈমের রেটিং বলতে গেলে উনিশ-বিশ। ৪১তম অবস্থানে থাকা লিটনের ঝুলিতে ৪৯৩। আর নতুন তারা নাঈমের নামের পাশে ৪৯৯।

বিপিএল’টা যেন ভালো খেলছেন লিটন। আগের আসরগুলোতে খুব একটা আলো ছড়াতে না পারলেও এবার রাজশাহী রয়্যালসের হয়ে এরিমধ্যে ৮ ম্যাচ থেকে করে ফেলেছেন ২৩৬ রান। অবশ্য তেমন কোনো বড় ইনিংস নেই। তবে প্রতি ম্যাচেই টুকটাক রান করছেন তিনি।

২০১৯; লিটনের বিয়ের বছর। তাই অন্য সব বছর থেকে এটি একটু আলাদা হওয়াই স্বাভাবিক। লিটনও হয়তো ২০১৯-কে মনের মণিকোঠায় বিশেষ একটা স্থানেই রাখবেন বড্ড যত্ন করে।

মাঠের বাহিরের মতো মাঠের ভেতর ব্যাট হাতেও খারাপ কাটেনি গত বছর। জাতীয় দলের হয়ে ওয়ানডেতে ৯ ম্যাচ খেলে ঝুলিতে পুরেছেন ২৬৩ রান। যার মধ্যে সর্বোচ্চ অপরাজিত ৯৪। টি২০ ক্রিকেটেও খারাপ না।

ad

পাঠকের মতামত