308809

গভীর রাতে স্ত্রীকে ৮ ধ’র্ষকের হাতে তুলে দিল গ্রাম পুলিশ স্বামী

মাজারে গানের আসর থেকে অনুষ্ঠান দেখিয়ে বাড়ি নেওয়ার কথা ছিল রুমেলাকে (ছদ্মনাম); কিন্তু বাড়ি না নিয়ে অন্ধকার রাতে একটি নির্জন বাড়িতে নিয়ে যায় স্বামী রতন মিয়া।

সেখানে অপেক্ষমাণ ছিল অন্তত আটজন। তারা সবাই আগুন জ্বেলে শীত নিবারণের চেষ্টা করছিল। নির্জন বাড়িটিতে নিয়ে রুমেলাকে ধ’র্ষকদের হাতে তুলে দেয় রতন। এরপর রুমেলার ওপর রাতভর পাশবিক নির্যাতন চালানো হয়।

গণধ’র্ষণের এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। অভিযুক্ত রতন মিয়া (৩০) উপজেলার সরিষা ইউনিয়নের এনায়েতনগর গ্রামের মকবুল হোসেনের ছেলে। সে স্থানীয় গ্রাম পুলিশের সদস্য। এ ঘটনায় ওই গৃহবধূ থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার বিকালে রতন মিয়ার সঙ্গে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসের পেছনে বাসায় গৃহপরিচারিকার কাজ খুঁজতে যান ওই গৃহবধূ। কাজ না পেয়ে স্বামীর সঙ্গে বাড়ি ফিরে যাওয়ার জন্য ভাড়ায়চালিত মোটরসাইকেল দিয়ে জাটিয়া ইউনিয়নের শিমুলতলী মোড়ে নিয়ে যায়। বাড়িতে না গিয়ে গৃহবধূকে তার স্বামী রতন শিবপুর এলাকায় দরগায় গান শুনতে নিয়ে যায়।

গান শুনে রাত ১১টার দিকে হেঁটে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তারা রওনা হয়। দ্রুত বাড়ি পৌঁছা যাবে- এ কথা বলে রাস্তা দিয়ে না গিয়ে ক্ষেতের মাঝখান দিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর জাটিয়া ইউনিয়নের চরপাড়া গ্রামের বাবু মিয়ার একটি পরিত্যক্ত বাড়িতে স্ত্রীকে নিয়ে যায় রতন। সেখানে গিয়ে স্ত্রীকে মারধর শুরু করে। পরে সেখানে অপেক্ষমান আট সদস্যের হাতে তুলে দেয় স্ত্রী তুলে দেয় রতন।

ভোরে গণধ’র্ষণের শিকার গৃহবধূ থানায় গিয়ে হাজির হন। পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। রবিবার বিকালে আটক করা হয় প্রধান অভিযুক্ত স্বামী রতনকে। আটক করা হয় সরিষা ইউনিয়নের লংগাইল গ্রামের আবদুস সোবহানের ছেলে অভিযুক্ত নজরুল ইসলামকেও।

ঈশ্বরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, এটি একটি জঘন্যতম ঘটনা। স্ত্রীকে ধ’র্ষকদের হাতে তুলে দেয় স্বামী। গণধ’র্ষণের ঘটনার এমন খবর পেয়ে স্বামী রতন মিয়াসহ নজরুল ইসলাম নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে।

গৃহবধুকে শারীরিক পরীক্ষা করার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ad

পাঠকের মতামত