হিজাব-টুপি পরে চার্চে খ্রিস্টান যুবক-যুবতীদের প্রার্থনা
ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে শামিল হচ্ছে সারা দেশ। সেই প্রতিবাদের আঙ্গিকে নতুন এক ধরন দেখাল কেরলের কোঝেনচেরি শহরের একদল যুবক-যুবতী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একদল যুবক-যুবতীর একটি ভিডিও পোস্ট করা হয়েছে। আর তা দেখে মোহিত হয়ে তাদের প্রশংসার সাগরে ভাসাচ্ছে সারা দেশ।
ভিডিওতে দেখা যায়, ওই যুবক-যুবতীদের পরনে মুসলিম পোশাক। যুবকরা পরে রয়েছেন পাঞ্জাবি। তাঁদের মাথায় ফেজ টুপি। অন্যদিকে, যুবতীরা পরেছেন হিজাব। তা পরেই গির্জায় গিয়ে তাঁরা অংশ নিয়েছিলেন বড়দিনের প্রার্থনায়। ক্রিসমাস ক্যারলও গাইছিল ওই দলটি।
নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর থেকেই ভারতীয় মুসলিমদের প্রতি ভ্রাতৃত্ব দেখাতে ও সিএএ-এনআরসির প্রতিবাদ করতেই এ রকম করা হয়েছে বলে জানা গেছে। কেরলের কোঝেচেরি শহরের মার্থোমা চার্চে এটি হয়েছে।




