308544

গণধর্ষণ মামলায় ৯ বছরের কারাদণ্ড রবিনহোর!

সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান সুপারস্টার রবিনহোর ধর্ষণের মামলায় ৯ বছরের কারাদণ্ড দিয়েছে মিলানের আদালত। ২০১৩ সালে আলবেলিয়ান এক নারীকে গণধর্ষণের অভিযোগে এই শাস্তি হয়েছে তার। নিজের এই শাস্তির বিরুদ্ধে দুটি আপিলের সুযোগ আছে রবিনহোর। তবে ব্রাজিলে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ ব্রাজিলের আইন অনুযায়ী, অন্য কোনো দেশ বিচারের জন্য কোনো ব্রাজিলিয়ানকে নিয়ে যেতে পারে না। ফলে রবিনহো যদি ব্রাজিলের বাইরে যায়, তখনই শুধু গ্রেপ্তার হবেন। যদিও এই ঘটনায় ইতিমধ্যে আদালত এবং সোশ্যাল সাইটে নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক স্ট্রাইকার।

জানা গেছে, ২০১৩ সালে এক ডিসকো বারে এক আলবেনিয়ান নারীকে মদ খাইয়ে রবিনহো এবং ৫ ব্রাজিলিয়ান মিলে গণধর্ষণ করেন। সেই নির্যাতিতা নারী এরপর আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রবিনহো ইতালিতে না ফিরলেও মামলা চালিয়ে গেছেন মিলানের আদালত। তবে রবিনহোর বাকি পাঁচ সঙ্গীর ব্যাপারে এখনো কোনো তথ্য না পাওয়ায় এখনো তাদের বিচার কাজ শুরু করা সম্ভব হয়নি। জেলের সাজা ঘোষণার পাশাপাশি মিলানের আদালত ভুক্তভোগীকে ৬০ হাজার ইউরো দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলা চলাকালীন সময়ে আদালতে কখনই হাজির হননি রবিনহো। তবে আইনজীবীদের মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেছেন। এবার শাস্তি ঘোষণার পর সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে নিজেকে আবার নির্দোষ দাবি করেছেন তিনি। রবিনহোর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা পরিষ্কারভাবে জানাতে চাই, সব ধরনের অভিযোগের বিরুদ্ধেই নিজেকে নির্দোষ দাবি করে রবিনহো। সে এ ঘটনায় অংশ নেয়নি। এ বিষয়ে সবরকম আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

ad

পাঠকের মতামত