308454

জন্মদিনেই মামা হলেন সালমান

প্রতি জন্মদিনে নিজের খামার বাড়িতে পার্টি আয়োজন করেন সালমান খান। বোন অর্পিতা শর্মা সন্তানসম্ভবা হওয়ায় এবার অতিথিদের ডেকেছেন ভাই সোহেল খানের বাড়িতে। চেয়েছেন ছোট বোনের আশপাশে থাকতে।

আনন্দবাজার পত্রিকা জানায়, অবশেষে জন্মদিনেই সুখবর পেলেন বলিউডের ভাইজান। অর্পিতা খান ও অভিনেতা আয়ুশ শর্মার ঘরে এল কন্যা সন্তান।

শুক্রবার দুপুরে নিজের ইনস্টাগ্রামে সুখবর শেয়ার করে আয়ুশ লেখেন, “আমাদের রাজকন্যা এসেছে। সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।”

এর আগে জানা গিয়েছিল, অর্পিতা ও আয়ুশ নাকি সালমানের জন্মদিনেই দ্বিতীয় সন্তানকে পৃথিবীর আলো দেখানোর পরিকল্পনা করছেন। সেই মতেই বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের এক নামি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অর্পিতাকে। শুক্রবার দুপুরে দ্বিতীয়বারের মতো মা হন তিনি।

শুক্রবার ৫৪ বছর পূর্ণ হলো সালমানের। এই উপলক্ষে দিবসের প্রথম প্রহরে অভিনেতা-প্রযোজক সোহেলের বাড়িতে হাজির হন বলিউডের নামজাদা অনেকেই। তাদের মধ্যে ছিলেন শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, বরুণ ধাওয়ান, জ্যাকুলিন ফার্নান্দেজ, কবির খান, মিনি মাথুর প্রমুখ।

এদিকে সিনেমা হলে বর্তমানে প্রদর্শিত হচ্ছে সালমান অভিনীত ‘দাবাং থ্রি’। হাতে আছে ‘রাধে’ ও ‘কিক টু’। শোনা যাচ্ছে, ফারহান আখতারের পরিচালনায় একটি ছবিতে দেখা দেবেন সালমান। সেখানে তিনি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের এক জাওয়ানের চরিত্র রূপায়ণ করবেন।

ad

পাঠকের মতামত