ভারতের পর্বতারোহণে অনুমতি নেই বাংলাদেশিদের!
আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও চীনের কোনো নাগরিক বা বংশোদ্ভূত ব্যক্তিকে ভারতে অবস্থিত কোনো পাহাড়ের চূড়ায় ওঠা কিংবা ট্রেকিং এর ব্যবহারের অনুমতি নেই, এর জন্য পর্বতারোহীদের আগাম অনুমতি নিতে হবে।
ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন (আইএমএফ) এর পক্ষ থেকে ঠিক করে দেওয়া নির্দিষ্ট পথেই তাদের পাহাড়ে উঠতে হবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সম্পর্কিত এক নির্দেশিকা এসব কথা জানানো হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, পাহাড়ে ওঠার ক্ষেত্রে নির্দিষ্ট পথ ঠিক করে দেবে আইএমএফ এবং এক্ষেত্রে একজন লিয়াজোঁ অফিসার নিয়োগ করা হবে। জারি করা হবে বেশ কিছু বিধিনিষেধ।
উল্লেখ্য, এর আগে গোটা ভারতে ১৩৭ টি চূড়া পর্বতারোহীদের জন্য খোলা ছিল-যার মধ্যে অন্যতম সিকিমের কাঞ্চনজঙ্ঘা ও নেপাল চূড়া, উত্তরাখণ্ডের গরুর পর্বত ও পূর্বি দুনাগীরি, কাশ্মীরের মাউন্ট কৈলাস এবং হিমাচল প্রদেশের মুলকিয়া পর্বত।




