307833

মাদারীপুরে ওয়াজ করবেন আজহারী

মাদারীপুরের কালকিনিতে ওয়াজ নছিহত করবেন আল্লামা ড. মিজানুর রহমান আজহারী। সাহেবরামপুর মাদ্রাসা কমিটির আয়োজনে উপজেলার সাহেবরামপুর ইউপির হাইস্কুল মাঠ প্রঙ্গনে আগামী ২৫ ডিসেম্বর তাফসীরুল কোরআন ও ওয়াজ মাহফিলে আজহারী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

তার আগমন উপলক্ষে সাহেবরামপুরে চলছে ব্যাপক প্রস্তুতি। উপজেলার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে মাইকিং করা হয়েছে। এছাড়া তার আগমনকে ঘিরে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রচার-প্রচারনার ঝড়। এ ওয়াজ-মাহফিলকে ঘিরে ধর্মপ্রান মুসলিমদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎস-উদ্দিপনা।

শুক্রবার সকালে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম। তবে আয়োজক কমিটি জানান, এ ওয়াজ-মাহফিলে লাখ-লাখ লোকজনের সমাগম ঘটবে।

এ ব্যাপারে জেলা অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম বলেন, আমরা অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছি। বিশেষ করে আজাহারীর যে জনপ্রিয়তা তাতে আমাদের মনে হয়না ওই মাঠে এত লোকজন ধরবে না। তবে আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহন করে রেখেছি। ওয়াজা-মাহফিলের দিন ৩শতাধিক পুলিশ মোতায়েনের ব্যবস্থা করেছি। এ ছাড়া আমরা সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছি।

ad

পাঠকের মতামত