পার্লারের মেয়াদোত্তীর্ণ প্রসাধনীতে ঝলসে গেল নারীর মুখ
মেয়াদ উত্তীর্ণ প্রসাধনীসামগ্রী দিয়ে গ্রাহকের রূপচর্চা করার অপরাধে নোয়াখালী জেলা শহর মাইজদীর ‘রোজ বিউটি পার্লার’কে অর্থদণ্ড ও তিন পার্লার কর্মীকে কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় পার্লার থেকে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন প্রসাধনী জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম রোকনুজ্জামান খান।দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- পার্লারের স্বত্ত্বাধিকারী নাসিমা আক্তার, সার্ভিস কর্মী শিমু আক্তার ও সূচি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সন্ধ্যায় এক প্রবাসীর স্ত্রী গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার জন্য শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার ‘রোজ বিউটি পার্লার’-এ সাজতে যায়। পরে পার্লার কর্মীরা মেয়াদোত্তীর্ণ প্রসাধনী দিয়ে তার রূপচর্চা করে। এসময় ওই গৃহবধূ তার মুখ প্রচণ্ড জ্বলছে বলে তাদের জানায়।
তখন পার্লার কর্মীরা জানায়, ‘এটা তেমন কিছু না একটু পর ঠিক হয়ে যাবে।’ পরে ওই গৃহবধূ মেকআপ তুলে ফেলে দেখে তার মুখ আগুনো পোড়ার মত ঝলসে গেছে। তিনি ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ করেন। পরে ওই পার্লারে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও তিনজনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এক প্রবাসী স্ত্রীর অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। সন্ধ্যায় ওই গৃহবধূ একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার জন্য সদরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন রোজ বিউটি পার্লারে সাজতে যান। এ সময় মেয়াদোত্তীর্ণ প্রসাধনী দিয়ে তার রুপচর্চা করা হয়।
ওই সময় গৃহবধূ জানান, তার মুখ প্রচণ্ড জ্বলছে। তখন পার্লারকর্মীরা জানান এটা তেমন কিছু না। পরে মেকআপ তুলে ফেললে দেখা যায় তার মুখ আগুনে পোড়ার মতো ঝলসে গেছে। অভিযানের পাশাপাশি ক্রেতা ও গ্রাহকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন অভিযান পরিচালনাকারীরা।




