307827

অপুর পর শাকিবকে বাঁচার স্বপ্ন দেখাচ্ছেন বুবলী!

বিনোদন প্রতিবেদকঃ বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। অপু বিশ্বাসের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়েছে বহুদিন। এরপর থেকে একাই থাকছেন এ নায়ক। সিনেমা, শুটিং, দেশ-বিদেশ, সন্তান সবকিছু নিয়ে ভালোই কাটছে শাকিবের সময়।

তবে সেই নায়কই নাকি এখন নিজের জীবন নিয়ে বেশ হতাশ। কাজ করছেন সীমান্তের একটি কয়লার ডিপোতে। এই কাজের সীমাবদ্ধতায় বিষণ্ণ হয়ে উঠেছেন তিনি। ভেবেই পাচ্ছেন না কী করবেন, কীভাবে বাঁচবেন। তবে ঠিক এই মুহূর্তে তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছেন বুবলী। তাই বুবলীকেও তিনি আঁকড়ে ধরে বাঁচতে চান। জীবনের অপূর্ণ কিছু শখ পূরণ করতে চান। এমনকি বুবলীকে নিয়ে পাশের দেশ ভারতেও পালিয়ে যেতে চান এই নায়ক।

পাঠক বেশ অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। শাকিবকে ঠিক এমন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সামনের মুক্তি প্রাপ্ত ‘বীর’ সিনেমায়। যেখানে শাকিবের নায়িকা হিসেবে অভিনয় করছেন বুবলী। আর ছবিটির পরিচালক কাজী হায়াৎ। তারা বর্তমানে এমন দৃশ্যের শুট শেষ করেছেন নারায়ণগঞ্জে।

জানা গেছে, ‘বীর’ সিনেমায় একেবারেই নতুন লুকে ধরা দিচ্ছেন শাকিব খান। ছবিতে তাকে মুখভর্তি দাড়ি-গোঁফ, মাথায় লম্বা চুলে দেখা যাবে। এর আগে অবশ্য তাকে এমন লুকে দেখেননি দর্শক। তাই এভাবে তাদের প্রিয় নায়ককে দেখতে মরিয়া দর্শক।

তবে ছবিটি নিয়ে অনেকের ভুল মন্তব্যও রয়েছে। অনেকেই ছবিটির গল্প নকল বলে সমালোচনা করছেন। আবার অনেকেই বলছেন এই ছবির গল্প পুরোপুরি নতুন। যাই হোক এসবে মাথা ঘামাতে রাজি নন শাকিব খান।

কারণ শাকিব জানেন, এই ছবির পরিচালক কাজী হায়াৎ একজন ব্র্যান্ড। এছাড়া সিনেমাটির মূল নায়ক শাকিব খান। সব মিলিয়ে একটা ভালো কিছু হতে চলেছে ‘বীর’।

প্রসঙ্গত, এর আগে শাকিব খান তার এসকে ফিল্মস থেকে ‘হিরো : দ্য সুপারস্টার’ ও ‘পাসওয়ার্ড’ নামে দুটি ছবি নির্মাণ করেছেন। ‘বীর’ হচ্ছে তার প্রোডাকশনের তৃতীয় ছবি।

এদিকে বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে নিজের আধিপত্য ধরে রেখেছেন এই নায়ক। শুধু বাংলাদেশে নয় এর আগে কলকাতায়ও নিজের জাত চিনিয়েছেন শাকিব খান।

সূত্রঃদৈনিক আমার-সংবাদ

ad

পাঠকের মতামত