307716

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে ঘর দখলের অভিযোগ

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে ঘর দখলের অভিযোগ পাওয়া গেছে। গত ১২ ডিসেম্বের বৃহস্পতিবার ওই গ্রামের আব্দুল হাকিম মুন্সির ঘর দখল করেন তারই ভাই আব্দুল রহিম মুন্সি।

সুত্রে জানা গেছে, উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের নুর মোহাম্মদ মুন্সি ষোল বছর আগে তার সম্পত্তি সন্তানদের মধ্যে অছিয়ত (ভাগবাটোয়ারা) করে গেছেন।

আব্দুল হাকিম মুন্সি তার বাবার ভাগ করে দেওয়া সম্পত্তিতে ঘর নির্মাণ করে দীর্ঘ বছর ধরে ভোগ দখল করে আসছেন। গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধায় আব্দুর রহিম মুন্সি ও তার দলবল নিয়ে তার ওই ঘর দখল করেন। এক পর্যায়ে ঘরের মধ্যে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে বাইরে কাজী অফিসের সাইনবোর্ড সাটিয়ে দেন।

ভুক্তভোগী আব্দুল হাকিম মুন্সি জানান, এর আগে ১০ ডিসেম্বর মঙ্গলবার তার ভাই রহিম মুন্সি দলবল নিয়ে ঘরের সামনে এসে তাকে প্রাণনাশ ও তার ঘর দখলের হুমকি দেয়। এরপর তিনি গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পটুয়াখালী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা করেন।

মামলায় বিচারক বিবাদী পক্ষকে কারন দর্শানো নির্দেশ, বাউফল থানার ওসিকে শান্ত শৃঙ্কলা বজায় রাখার ও দখল সংক্রান্ত সুস্পস্ট প্রতিবেদন আগামী সাত কার্য দিবসের মধ্যে একটি প্রতিবেদন আদালতে দাখিল করার জন্য সহকারী কমিশনার ভুমি বাউফলকে আদেশ দেন। এ মামলায় ক্ষুদ্ধ হয়ে ওই দিনই সন্ধায় রহিম মুন্সি ও তার দলবল নিয়ে তার ঘর দখল করেন।

আব্দুর রহিম অভিযোগ অস্বীকার করে বলেন আমি কারো ঘর দখল করিনি। আমার বাবা মৃতু নুর মোহাম্মদ মুন্সি’র নিজ সম্পত্তিতে নির্মানকৃত ঘর বিবাহ রেজিষ্ট্রি কার্যালয় হিসেবে ব্যবহার করছি।

তবে কবে থেকে এ ঘর ব্যবহার করছেন ও ওছিয়ত নামায় ঘরের অংশে আপনার নাম আছে কিনা, এমন প্রশ্ন করা হলে তিনি ফোনটি কেটে দেন। অভিযোগ রয়েছে, আব্দুর রহিম কখনই আওয়ামী মতাদর্শের ছিলেন না। ঘর দখলের জন্য নব্য আওয়ামী লীগ সেজেছেন।

ad

পাঠকের মতামত