306821

বিয়ের ঘোষণা দিলেন অপু!

বিনোদন ডেস্কঃ কিছুদিন আগেই বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এরপরে গেল শুক্রবার কলকাতার পরিচালক সুজিত মুখার্জিকে বিয়ে করেছেন রাফিয়াত রশিদ মিথিলা।এবার শোনা যাচ্ছে দেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন।

দ্বিতীয়বারের মতো সংসার পাতবেন ঢালিউড কুইন খ্যাত এই নায়িকা। ফেসবুক ও কিছু গণমাধ্যমে এ নায়িকার বিয়ের গুঞ্জনে ঘি ঢেলেছে চিত্রনায়ক বাপ্পীকে জড়িয়ে।কিন্তু সব খবরকেই হেসে উড়িয়ে দিয়েছেন নায়িকা। দাবি করেছেন, ‘খুবই দুর্বল গুজব’ বলে।

তবে আবারো নতুন করে শুরু হয়েছে অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন। বিষয়টি খোলাশা করলেন তিনি।অপু বিশ্বাস বললেন, হ্যা, বিয়ের ব্যাপারে পরিবার থেকে চাপ আছে। বিয়ে তো একটা সময়ে গিয়ে করতেই হবে। পরিবারের দোহাই দেব না, বলতে গেলে আমি নিজেও বিয়ের প্রয়োজন অনুভব করছি।

ad

পাঠকের মতামত