অর্থ সংকটে ভুগছে বিশ্বের বৃহত্তম টাকা ছাপানোর কোম্পানি
আন্তর্জাতিক ডেস্কঃ দেউলিয়া হতে চলে বিশ্বের সবচেয়ে বড় টাকা ও পাসপোর্ট প্রিন্ট করার কোম্পানি ডে লা রু।গত সপ্তাহে এক সতর্কবার্তা ব্রিটিশ কোম্পানিটি জানিয়েছে, অর্থ সংকটের কারণে ভবিষ্যতে তারা টিকে থাকতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ১৯৮ বছরের পুরানো কোম্পানিটি যুক্তরাজ্যের ব্যাংক অব ইংল্যান্ডসহ ১৪০ দেশের কেন্দ্রীয় ব্যাংকের টাকা প্রিন্ট করে থাকে।
এডিসন গ্রুপ নামের একটি ইনভেস্টমেন্ট রিসার্চ কোম্পানি জানিয়েছে, ৪০ দেশের পাসপোর্ট ডে লা রুর মাধ্যমেই তৈরি হয়। বিশ্বে যতো ব্যাংকনোট সচল আছে আর ৩৬ শতাংশই তাদের ডিজাইন করা। কিন্তু গত দুই বছর আগে ৫২৫ মিলিয়ন ডলারের একটি চুক্তি না পাওয়ায় অর্থ সংকটে পড়ে টাকা প্রিন্ট করার কোম্পানিটি। ২০১৮ সালে ব্রেক্সিটের প্রক্রিয়া শেষ হওয়ার পর যুক্তরাজ্যের পাসপোর্ট তৈরি কাজও তাদের হাতছাড়া হয়ে যায়।
এছাড়াও, উন্নত দেশগুলো দ্রুত ক্যাশলেস হয়ে যাচ্ছে। অনলাইনে মানি ট্রান্সফার ও কার্ড দিয়ে পেইমেন্টের কারণে নগদ টাকার চাহিদা কমে গেছে। এতেও ক্ষতিগ্রস্ত হচ্ছে কোম্পানিটি। গত সপ্তাহে তাদের শেয়ারের মূল্য ২০ শতাংশ কমে যায়। যদি আগামী বছরও ডে লা রু অর্থ সংকটে থাকলে ১৪০ দেশের কেন্দ্রীয় ব্যাংককে টাকা প্রিন্টের জন্য অন্য কোনো কোম্পানি খুঁজতে হবে।




