টাইগার যা পারে, অন্যরা তা পারে না: দিশা
বিনোদন ডেস্কঃ বলিউডের মারদাঙ্গা একশন হিরো হিসেবেই পরিচিত টাইগার শ্রফ। তার খুব কাছের বন্ধু ছিলেন দিশা পাটানি। প্রায় সময়ই গুব্জন শোনা গেছে দিশা আর টাইগার প্রেম করছেন। কিন্তু টাইগার বা দিশা কেউই তা প্রকাশ্যে স্বীকার করেন নি।
এখন টাইগারের সাথে দিশার কোনো সম্পর্ক নেই বলেই সিনেমাপ্রেমীরা জানেন। তবে দিশা জানালেন, টাইগারের প্রতি তার মুগ্ধতা এখনো কাটে নি। এমনকি জ্যাকি চ্যানের পর দিশার পছন্দের একশন হিরো হলেন টাইগার শ্রফ। জ্যাকির সঙ্গে ‘কুংফু ইয়োগা’ ছবিতে কাজ করেন দিশা। সেই অভিজ্ঞতাকে ‘সুখকর’ বলে বর্ণা করেন।
বলিউডের পছন্দের অ্যাকশন হিরো কে- জানতে চাইলে তিনি বলেন, ‘বলিউডে আমার পছন্দের অ্যাকশন হিরো হলো টাইগার শ্রফ। ও যা করে, তা আর কেউ করতে পারবে না।’
টাইগারের সঙ্গে ‘বাগি টু’ সিনেমায় অভিনয় করেছেন দিশা। সামনে দেখা যাবে ‘মালঙ’-এ। আরও অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর ও অনিল কাপুর।




