305402

অটো-রিকশার মধ্যেই প্রয়োজনীয় জিনিসপত্র

আন্তর্জাতিক ডেস্কঃ প্রয়োজনীয় সব জিনিসপত্র দিয়েই নিজের অটো রিক্সা সাজিয়েছেন মুম্বাইয়ের এক অটো-রিক্সা চালক। এই অটো-রিক্সার নাম দেয়া হয়েছে ফার্স্ট হোম সিস্টেম। যাত্রীরা যেন অটো-রিক্সার মধ্যেই আরাম করে যাত্রা করতে পারেন সেজন্যই এমন ব্যবস্থা করা হয়েছে। সত্যায়ন গীতের বিশেষভাবে তৈরি এই অটো-রিক্সা ইতোমধ্যেই সামাজিক মাধমে ভাইরাল হয়ে গেছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত এই অটো-রিক্সার বেশ কিছু ছবিতে দেখা গেছে, এর ভেতরে হাত-মুখ ধোঁয়ার জন্য যেমন বেসিন রয়েছে তেমনই এতে মোবাইলের চার্টার পয়েন্ট এমনকি বেশ কিছু টবে লাগানো গাছও রয়েছে।

বলিউড অভিনেত্রী টুইংকেল খান্নাসহ অনেকেই এই অটোর ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। অটো-রিক্সার ব্যাপারে এর মালিক বলেন, আপনারা আমার অটোর মধ্যেই মোবাইলে চার্জ দিতে পারবেন। এখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে, সেই সঙ্গে একটি বেসিনও আছে। এছাড়া বয়স্ক নাগরিকদের এক কিলোমিটার দূরত্বে যাত্রার জন্য তিনি কোনো ভাড়া নেন না।

তিনি জানিয়েছেন, এভাবেই তিনি যাত্রীদের উন্নত সেবা দিতে চান।

ভিডিও দেখতে ক্লিক করুন

ad

পাঠকের মতামত