304448

ভোলার ঘটনায় হেফাজতের পাঁচ দফা দাবি

ভোলার বোরহানউদ্দিনে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিলে সাধারণ মানুষের ওপর পুলিশের গুলি বর্ষণ ও নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

মঙ্গলবার (২২ অক্টোবর) জোহরের নামাজ শেষে রাজধানীর বাইতুল মোকাররম জামে মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল দলটির নেতাকর্মীরা বিক্ষোভ করে।

বিক্ষোভ মিছিল হেফাজতে ইসালামের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।

হেফাজতে ইসালামের দাবিসমূহ হলো-

১. ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও আল্লাহকে নিয়ে কটূক্তিকারী হিন্দু ধর্মাবলম্বী বিপ্লব চন্দ্র শুভ’র সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

২. পুলিশের গুলিতে নিহত শহীদদের ক্ষতিপূরণ দিতে হবে।

৩. পুলিশের গুলিতে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

৪. নির্বিচারে গুলি বর্ষণকারী অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

৫. গ্রেপ্তার তৌহিদী জনতার সদস্যদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

এর আগে সোমবার বাইতুল মোকাররমের উত্তর গেটে ভোলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারাও বিভিন্ন দাবি উত্থাপন করেন।

প্রসঙ্গত, ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে পোস্ট করার অভিযোগে গত ২০ অক্টোবর ভোলার বোরহানউদ্দিনে সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবকের বিচারের দাবিতে ‘তৌহিদী জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় জনতার।এ সময় চারজন নিহত হন এবং পুলিশসহ শতাধিক মানুষ আহত হন।

ad

পাঠকের মতামত