বাজারে আসছে বাংলাদেশে তৈরি ‘দোয়েল’ মোবাইল
মোড়ক উন্মোচন হলো দোয়েল মোবাইল ফোনের। বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) গাজীপুর কারখানায় তৈরি প্রথম এই মোবাইলটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সমর্থিত এই মোবাইলের মডেল নম্বর কে ৯।
২২ অক্টোবর, মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে মোবাইল ফোনটি মুজিব বর্ষ উপলক্ষে উপহার হিসেবে উপদেষ্টার হাতে তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
এসময় ডাক ও টেলিযোগাযোগ সচিব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র, নগদের এমডি তানভীর মিশুক, বিসিএসসিএলের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় বিটিসিএল’র ল্যান্ডলাইনের সংযোগ ফিও উঠিয়ে নেয়া হয়।




