‘রায় নিয়ে টেনশন করছি না, ১০ দিনের মধ্যে জামিন পাবেন হারুন: পাপিয়া
এমপি কোটার আনা শুল্কমুক্ত গাড়ি বিক্রির অভিযোগের মামলায় চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে নির্বাচিত এমপি ও বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব হারুন অর রশীদকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে হারুনের স্ত্রী ও বিএনপির সাবেক এমপি আসিফা আশরাফি পাপিয়া আশা করছেন আগামী ১০ দিনের মধ্যে তার স্বামীর জামিন হয়ে যাবে। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হারুনের স্ত্রী পাপিয়া বলেন, রায় নিয়ে টেনশন করছি না, আশা করছি, আগামী ১০ দিনের মধ্যে হারুনের জামিন হয়ে যাবে।






