এবার অবৈধভাবে অনুপ্রবেশের দায় ভারতীয় নাগরিক গ্রেফতার
টাঙ্গাইলের সখীপুরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে রাজেশ কুমার(২২) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার সন্ধ্যায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা নাগেরচালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজেশ কুমার ভাতের উত্তর প্রদেশের হামিরপুর জেলার কুররা থানার বরুয়া গ্রামপঞ্চায়েতের বুদ্ধ প্রসাদের ছেলে। পাসপোর্ট দেখাতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে।
জানা যায়, শনিবার সন্ধ্যায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা নাগেরচালা এলাকায় ওই যুবক সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিল। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন বলেন,ওই যুবক তার পাসপোর্ট দেখাতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।




