হাজারো ভক্তকে শপথ করালেন সেই তাহেরী
শনিবার (২০ অক্টোবর) মধ্য রাতে মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামে মরহুম আবু জাফর স্মৃতি সংঘ আয়োজিত ইসলামী সুন্নী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন তাহেরী। এ সময় তিনি মাদকের কূফল সম্পর্কে বয়ান করেন। এ সময় হাজার হাজার ভক্ত শ্রোতা দুই হাত তুলে মাদক গ্রহন করবে না ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার শপথ করলেন।
তিনি বলেন, নেশাগ্রস্তরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন দেশে ফেন্সিডিল ,গাঁজা ও ইয়বার ব্যাপক বিস্তার ঘটেছে। মাদক গ্রহনের ফলে সমাজে নৈতিক অবক্ষয় , পারিবারিক অশান্তি ও আইন শৃঙ্গলার অবনতি ঘটছে। মাদক গ্রহন করে সন্তান তার মা,বাবা কে হত্যা করে।
স্বামি তার স্ত্রী কে হত্যা করে। ইয়াবা এখন শহর থেকে গ্রামের পাড়া মহল্লায় এমনকি স্কুল পর্যায়ে কোমলমতি শিক্ষার্থীদের গ্রাস করছে। এ অবস্তা চলতে থাকলে জাতি এক সময় ধ্বংস হয়ে যাবে।
ওয়াজে মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি করে আইন শৃঙ্গলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।




