রোগী নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২
রোগী নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন দুই জন। এছাড়াও আহত হয়েছেন আরও চারজন। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা থানার চৌমুহনীর চাতরী এলাকায়। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঘটে এ দুর্ঘটনা।
তবে তৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আনোয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানান, অ্যাম্বুলেন্সটি রোগী বহন করছিল। অ্যাম্বুলেন্সে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলে দুইজন নিহত হন। এ ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।




