নূরের জন্য দুই বাঘের লড়াই, ভিডিও ভাইরাল
নূর নামের এক বাঘিনীর জন্য লড়াই করেছে দুই বাঘ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস’র এর প্রতিবেদনে বলা হয়, বাঘিনী নিয়ে দুই বাঘের এ লড়াইয়ের ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের সোয়াই মাধেপুরের রণথম্ভোর জাতীয় উদ্যানে। গতকাল বুধবার ভারতের বন সেবা কর্মকর্তা প্রবীণ কাসওয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিওটি শেয়ার করেছেন।
রণথম্ভোর জাতীয় উদ্যানের এক গাইড জানিয়েছেন, এক বাঘিনীর দখল নিয়ে দুটি বাঘের মধ্যে ভয়ংকর লড়াই বেধে যায়। ওই বাঘ দুটি জাতীয় উদ্যানের জয়সিংপুরা এলাকার শর্মীলি নামের এক বাঘিনীর সন্তান। তাদের নাম সিংঘেষ ও রকি। নূর নামের এক বাঘিনীর প্রতি দুজনেই আসক্ত ছিল। নূরের দখল নিয়েই তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়।
ওই ভিডিওতে দেখা যায়, নূরের সামনেই দুই বাঘ একে অপরের ওপরে ঝাঁপিয়ে পড়ে। ভারতের বন সেবা কর্মকর্তা প্রবীণ কাসওয়ান জানান, ওই লড়াইয়ে কেউই তেমন আহত হয়নি। তবে শেষ পর্যন্ত জিতে যায় সিংঘেষ।
https://www.youtube.com/watch?v=V9LSrbGek68




