বোরকা পরেও নিজেকে লুকাতে পারেননি শাবনূর
বিনোদন ডেস্কঃ খ্যাতির বিড়ম্বনায় অভিনেত্রীদের একটু বেশিই পড়তে হয়। তাই তো জনসম্মুখে বোরকা পরেই যাতায়ত করে থাকেন জনপ্রিয় অভিনেত্রীরা। তবে অনেকে আবার বোরকা পরেও নিজেকে লুকাতে ব্যর্থ হন। এই যেমন, ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, তিনি বোরকা পরেও নিজেকে লুকাতে পারছিলেন না। মুখ তাকে দেখাতে হলোই।
এই বোরকা পরা নারী হচ্ছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শাবনূর। সহকর্মীদের অনুরোধেই তাকে মুখ দেখাতে হয়েছিল।
বেশ কিছুদিন আগে তিনি আরেক চলচ্চিত্র অভিনেত্রী নাসরিনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ঢাকার একটি রেস্তোঁরায়। সেই রেস্তোঁরার আড্ডায় আরো যোগ দিয়েছিলেন অভিনেতা রুবেল, খল অভিনেতা ডন, শিবা শানু প্রমুখ। এই চলচ্চিত্র তারকাদের হঠাৎ আড্ডার ছবি ফেসবুকে আপ করেছেন নাসরিন। বর্তমানে শাবনূর অষ্ট্রেলিয়ায় বসবাস করছেন।




