স্বামী বিদেশে, ইমামের সঙ্গে শারীরিক সম্পর্কে ধরা খেয়ে জরিমানা ২০০ টাকা
মুন্সিগঞ্জের সাবেক এক ইমামকে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে উত্তম-মধ্যম দিয়েছে জনতা। এ ঘটনায় উভয়কে ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রোববার উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। সাবেক ওই ইমামের নাম মাওলানা মোশারফ হোসেন (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর গুয়াখোলা সরকারবাড়ি জামে মসজিদের সাবেক ওই ইমামকে রোববার ভোরে গ্রামের এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে বের হতে দেখা যায়। সে সময় স্থানীয়রা তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে উত্তম-মধ্যম দেয়।
পরে ইমাম আর ওই নারীকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিতা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ প্রমাণ করতে পারেনি স্থানীয় জনতা। তবে তাদের মোবাইল ফোন পরীক্ষা করে দেখা যায় একে অন্যের সঙ্গে যোগাযোগ ছিল।
তিনি আরো বলেন, অভিযুক্ত ইমাম অনৈতিক কাজের উদ্দেশ্যে নারীর ঘরে প্রবেশের কারণে তাকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। আর ইমামের সঙ্গে ওই গৃহবধূর সম্পর্ক রাখার কারণে তাকেও ২০০ টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।




