চোখের সামনে ভেঙ্গে পড়লো ১৪০ মিটারের দীর্ঘ সেতু! (ভিডিও)
আন্তর্জাতিক ডেস্কঃ তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূল নানফাওগায়ে ১৪০ মিটার দীর্ঘ সেতু ধসে পড়ার দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। সেতুটি অন্তত তিনটি মাছ ধরা নৌকা ও একটি পেট্রোল ট্যাংকারের ওপরে পড়ে। ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার (১ অক্টোবর) সেতু ধসে পড়ায় ছয়জন নিখোঁজ রয়েছেন। আশংকা করা হচ্ছে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।
সংস্থাটি আরও জানিয়েছে, উদ্ধারে অভিযান চলছে। এ দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয় ফিলিপিনো ও তিনজন ইন্দোনেশীয়ও রয়েছেন। তাইওয়ানের প্রেসিডেন্ট তাসাই ইং ওয়েন বলেছেন, আশা করছি ক্ষতি কমিয়ে স্বল্প সময়ে অভিযান শেষ করা সম্ভব হবে।
তবে ১৯৯৮ সালে নির্মিত ব্রিজটি কেন ধসে পড়েছে তা এখনো জানা যায়নি। তাইওয়ানের পূর্ব উপকূলে সোমবার রাতে টাইফুনের প্রভাবে ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাস বয়ে গেলেও ব্রিজটি ধসে পড়ার সময় আবহাওয়া খুব চমৎকার ছিল বলে জানা গেছে।
ভিডিও




