ছোট বোনের বিশেষ মুহূর্তের সাক্ষী হতে ঝোপ সেজে বড়বোন!
আন্তর্জাতিক ডেস্কঃ অন্যের প্রেম নিবেদন দেখতে ক্যামোফ্লাজের আশ্রয় নেয়ার কথা শুনেছেন কখনও? যুক্তরাষ্ট্রের এক নারী সম্প্রতি এ রকম কাণ্ডই ঘটিয়েছেন। থেরেসে মের্কেল নামে ওই নারী সম্প্রতি নিজেকে ঢেকেছিলেন শুকনো ডালপালা দিয়ে। তার সেই ভাবে লুকিয়ে ছিলেন পার্কের এক ধারে। সেই সময় তাকে দেখে মনে হচ্ছিল পার্কের মাঝের একটি ঝোপ।
এই ঝোপের মতো সেজে তিনি আসলে লুকিয়ে দেখছিলেন বোন ও তার প্রেমিকের কাণ্ড। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এই সব ছবি পোস্ট করেছেন মের্কেল। সেই পোস্ট করে তিনি লিখেছেন, এই সপ্তাহে বোন ও তার প্রেমিকের এনগেজমেন্ট হল। জীবনের সেই বিশেষ মুহূর্তে বোনের উত্তেজনার সাক্ষী হতেই আমি ঝোপ সেজে লুকিয়ে ছিলাম।
মের্কেলের এই টুইট নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। মের্কেলের এই ‘কাণ্ডে’ লাইক করেছেন এক লাখ ৮০ হাজার ইউজার।




