301529

জেনে নিন কমলার খোসার উপকারিতা

আমরা কি জানি আমাদের আশেপাশেই কত উপকারী প্রাকৃতিক দ্রব্য ছড়িয়ে আছে? আমরা বেশিরভাগ সময় এগুলোকে অবজ্ঞা করি। তেমনি একটি দ্রব্য হচ্ছে কমলার খোসা।কমলা শুধু ফল হিসেবেই উপকারী নয়, এর খোসারও রয়েছে বহুবিধ ব্যবহার। আসুন দেখে নিই।

ত্বক কোমল ও উজ্জ্বল করতে গোসলের সময় কমলার খোসার ভেতরের অংশ ঘষে নিন ত্বকে। পিঁপড়া বা পোকার বাসায় রেখে দিন কমলার খোসার টুকরা। দূর হবে পোকামাকড়।

একটি কাচের বয়ামে বেশ কয়েক টুকরা কমলার খোসা নিন। সাদা ভিনেগার ভর্তি করে বয়াম রেখে দিন ফ্রিজে। দুই একদিন পর পর নেড়ে দেবেন মিশ্রণটি। কয়েক সপ্তাহ পর বের করে স্প্রে বোতলে ভরে নিন মিশ্রণটি। জানালা ও আয়নার গ্লাস পরিষ্কার করুন এর সাহায্যে।

জুতার দুর্গন্ধ দূর করতে একটি ছোট কাপড়ের ব্যাগে কমলার খোসার টুকরা নিয়ে রেখে দিন জুতার ভেতরে। কমলার খোসা শুকিয়ে গুঁড়া করে নিন। বাথরুম বা রান্নাঘরের কোণায় ছিটিয়ে নিন। চমৎকার সুগন্ধ আসবে।

ad

পাঠকের মতামত