301191

সিসি থাকায় ট্রাম্পের সঙ্গে এক টেবিলে বসে খাবার খেলেন না এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইইয়িপ এরদোয়ান মিশরের একনায়ক আব্দেল ফাত্তাহ আল সিসির সঙ্গে এক টেবিলে বসে খাবার খেতে অস্বীকৃতি জানিয়েছেন । সেজন্য মঙ্গলবার মধ্যাহ্নভোজের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে বসেননি তিনি।

বিশ্বস্ত এক সূত্রের খবরে বলা হয়, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পর মধ্যাহ্নভোজের সময় ট্রাম্পের সঙ্গে এরদোয়ান একই টেবিলে বসবেন বলে প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু সেখানে ইতোমধ্যেই সিসি বসে আছে দেখতে পেয়ে এরদোয়ান এবং তার প্রতিনিধিদল আর সেদিকে পা বাড়াননি বরং অন্য একটি টেবিলে বসে মধাহ্নভোজ সারেন।

প্রসঙ্গত, ট্রাম্পের সঙ্গে মিশরের প্রেসিডেন্ট সিসির বেশ খাতির রয়েছে। এর আগে একটি অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে সিসিকে তার প্রিয় একনায়ক শাসক হিসেবে উল্লেখ করেছিলেন।

মিশরে প্রথমবারের মত গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুর জন্য এরদোয়ান প্রেসিডেন্ট সিসিকে দায়ী করে থাকেন। তিনি মুরসির মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে তদন্ত করার জন্য জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছিলেন।

এরদোয়ান সিসিকে অত্যাচারী হিসেবেও চিহ্নিত করেন এবং তিনি যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নন তাও অনেকবারই উল্লেখ করেছেন। এরদোয়ান জানান, সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যার বিষয়ে তুরস্ক যেমন সোচ্চার, তেমনি মুরসির অস্বাভাবিক মৃত্যুর ব্যাপারটিও বিশ্ববাসীকে ভুলে যেতে দেবে না তুরস্ক।

ad

পাঠকের মতামত