301197

ভারত ১০০ কোটি মানুষের বাজার হওয়ায় কাশ্মীর ইস্যুতে কেউ কথা বলছেন না: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পর থেকেই ভারত-পাকিস্তানের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। কাশ্মীরিরাও স্বাধীনতার দাবিতে চরম আন্দোলন করেন। তাদের দাবির সঙ্গে সংহতি জানান ইমরান খানও। নিজেকে কাশ্মীরিদের দূত বলেও দাবি করেন।

কাশ্মীর ইস্যু নিয়ে আন্তর্জাতিক মহলকে ভাবিয়ে তুলতে কূটনৈতিক স্তরে চেষ্টা করেন তিনি। কিন্তু কাশ্মীরিদের সহযোগিতা করতে গিয়ে বিশ্বনেতাদের সমর্থন আদায়ের হতাশ হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

মঙ্গলবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করেন ইমরান খান। তিনি বলেন, কাশ্মীর নিয়ে মোদির ওপর কোনো চাপই তৈরি হয়নি এখনো। এ নিয়ে তিনি দোষারোপ করেছেন আন্তর্জাতিক মহলকেই।

ইমরান খান বলেন, ভারতকে সারা বিশ্ব ১০০ কোটি মানুষের মার্কেট হিসাবে গণ্য করে। ফলে বস্তুবাচক চিন্তাধারার কাছে মনুষ্যত্ব দাম হারাচ্ছে। এ জন্য আন্তর্জাতিক মহলের কেউ ভারতের বিরুদ্ধে কাশ্মীর ইস্যুতে কোনো কথা বলছেন না। আমি আন্তর্জাতিক মহলের ওপর হতাশ।

আন্তর্জাতিক মহলের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করলেও কাশ্মীর নিয়ে হাল ছাড়বেন না বলে জানিয়েছেন ইমরান খান। তিনি বলেন, আমরা এ নিয়ে চাপ বজায় রাখব।

ad

পাঠকের মতামত