301164

এবার মিথিলার সঙ্গে সৃজিতের বিয়ের গুঞ্জন

বিনোদন প্রতিবেদকঃ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। সঙ্গীত শিল্পী তাহসানের সঙ্গে ডিভোর্সের পর মাঝে মধ্যেই বিয়ের সংবাদে আলোচনায় আসেন তিনি। তবে সব সময়ই বিয়ের এই সংবাদকে গুজব বলে উড়িয়ে দেন।

সম্প্রতি ফের বিয়ের সংবাদে আলোচনায় এলেন তিনি। কলকাতার বিখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে নাকি বিয়ে হচ্ছে মিথিলার। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এই সময় বুধবার (২৫ সেপ্টেম্বর) এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে নাম জড়িয়েছে একাধিক অভিনেত্রীর। এর মধ্যে স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, জয়া আহসান ও রাজনন্দিনীর নাম রয়েছে।

কিছু দিন আগে গায়ক অর্ণবের একটি মিউজিক ভিডিওতে অভিনয়ের সূত্রে মিথিলার সঙ্গে সখ্যতা তৈরি হয় সৃজিতের। এরপর মিথিলাকে নিয়ে ঘোরাঘুরি ও পার্টিতে অংশ নিতে দেখা যায়।

গত ২৩ সেপ্টেম্বর সৃজিতের জন্মদিনে উপস্থিত ছিলেন মিথিলা। সৃজিদের জন্মদিনে মিথিলার উপস্থিতির ফলে তাদের বিয়ে নিয়ে আবারও গুঞ্জন ছড়িয়েছে। এই সময় বলছে, মিথিলা ও সৃজিত এখন আর সিঙ্গেল নেই।

ad

পাঠকের মতামত