300935

এমপি হওয়ার পর দুই নায়িকার নাচ ভাইরাল

বিনোদন ডেস্কঃ অভিনেত্রী থেকে সংসদ সদস্য বনে যাওয়া দুই বন্ধু ‍মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান একসঙ্গে নাচলেন দুর্গাপূজার গানে। তাদের ধ্রুপদী নৃত্যে সঙ্গী হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ‘আসে মা, দুর্গা সে’ শিরোনামে এই চমক উপহার দিলেন পরিচালক রাজ চক্রবর্তী।

মিমি ও নুসরাত দুই অন্তরঙ্গ বন্ধু। শুধু টলিপাড়ায় নয়, বাস্তবেও তাদের একসঙ্গে দেখা যায় প্রায়ই। এবার দুজনে ধ্রুপদী নৃত্যে আবির্ভূত হলেন পুজোর গানে। তাদের সঙ্গী হয়েছেন টলিপাড়ার আরেক উজ্জ্বল তারকা, পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী।

ক্যাপ্টেন টিএমটি দ্বারা প্রকাশিত ভিডিওটি ‘মা দুর্গার এবং তার অভ্যন্তরীণ শক্তির প্রতি শ্রদ্ধা’ হিসেবে হাজির। ‘আসে মা দুর্গা সে’ গানটিতে নাচতে দেখা যায় দুই অভিনেত্রীকে; সাথে শুভশ্রীও।

ভিডিওটি সোমবারের মধ্যেই ফেসবুকে ১.৬ মিলিয়নের বেশি ভিউ অর্জন করে ফেলছে। ইন্দ্রদীপ দাশগুপ্ত রচিত ও বাবা যাদব পরিচালিত ‘আসে মা দুর্গা সে’ গানের ভিডিওতে গায়কদেরও উপস্থিতি রয়েছে।

ad

পাঠকের মতামত