299086

কাশ্মীর ইস্যু জড়িয়ে প্রতিবেশী দেশের ‘কড়া ধমক’ খেল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু কাশ্মীর ফিরে পেতে পাকিস্তানের যারপরনাই চেষ্টাকে এবার একহাত নিলেন আফগানিস্তানের এক শীর্ষ কূটনীতিবিদ। উপত্যকার পরিস্থিতির সঙ্গে আফগানিস্তানের অবস্থার তুলনা করায় পাকিস্তানের চেষ্টাকে ‘মরিয়া, অযৌক্তিক এবং দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দেন তিনি। আমেরিকায় নিযুক্ত আফগান অ্যাম্বাসেডর রোয়া রহমানি বলেন, ‘কাশ্মীরে চলতে থাকা উত্তেজনা নিয়ে পাক অ্যাম্বাসেডর আসাদ মাজিদ খান আফগানিস্তানের পরিস্থিতির সঙ্গে তুলনা করছেন। আফগানিস্তান এই পদক্ষেপের তীব্র নিন্দা জানাই।’

এখানেই থেমে না থেকে প্রতিবেশী দেশ পাকিস্তানকে দায়িত্বজ্ঞানহীন বলে অপমান করেন আফগান অ্যাম্বাসেডর। তিনি বলেন, ‘আফগানিস্তানে শান্তি পুনর্স্থাপনের চেষ্টার সঙ্গে কাশ্মীরের পরিস্থিতিকে যুক্ত করে দেওয়ার মন্তব্য করে সম্পূর্ণরূপে অযৌক্তিক, বেপরোয়া এবং দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে পাকিস্তান।’

গোটা বিতর্কিত ইস্যুটি নিয়ে কার্যত ভারতকেই খোলাখুলিভাবে সমর্থন জানিয়েছেন আফগান অ্যাম্বাসেডর। কাশ্মীরকে ‘দ্বিপাক্ষিক’ ইস্যু বলেন আখ্যা দেন তিনি। পাশাপাশি এই নিয়ে আফগানিস্তানের অবস্থান সাফ করেন বলেন, আমাদের মনে হয় পাকিস্তান ইচ্ছাকৃতভাবে কাশ্মীরকে আফগানিস্তানের সঙ্গে জুড়ে আফগান মাটিতে ঘটে যাওয়া হিংসা জারি রাখতে চাইছে। তিনি আরও বলেন, পাকিস্তান তালিবানদের বিরুদ্ধে তাদের নিষ্ক্রিয়তার প্রমাণ করতে এবং জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সিদ্ধান্তমূলক অবস্থান গ্রহণ এড়াতে একপ্রকার অজুহাত খুঁজে পেয়েছে।

তবে আফগান কূটনীতিবিদ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আফগানিস্তানের থেকে পাকিস্তানের কোনও রকমের হুমকি নেই। আফগান সরকার পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে কয়েক হাজার সেনা সেনা বজায় রাখার কোনও বিশ্বাসযোগ্য কারণ দেখতে পাচ্ছে না। আমরা তো পাকিস্তানে হামলা করতে যাচ্ছি না। তাহলে এত সেনা কেন? প্রশ্ন তুলেছেন তিনি।

ad

পাঠকের মতামত