ফিল্ম ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিচ্ছে এই মোহময়ী মডেল (ছবিসহ)
বিনোদন ডেস্ক : শুরু হল দক্ষিনী তারকা আকাশ পুরির নতুন সিনেমার কাজ। ছবিটির নাম ‘রোমান্টিক’।আর এতেই আকাশের হিরোইন হচ্ছেন দিল্লীর স্বনামধন্য মডেল কেতিকা শর্মা।ডাবস্ম্যাশ ভিডিও করেই বিশেষ পরিচিতি পান কেতিকা।ইন্সটাগ্রামে তার ফলোয়ার রয়েছে ২ মিলিয়ন।
কেতিকা জানিয়েছেন,”আমার জীবনের প্রথম সিনেমা। প্রথমেই এরকম একটি সিনেমার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। টিমের সকলপর কাছে আমার অশেষ কৃতজ্ঞতা। “প্রসঙ্গত,এই সিনেমার পরিচালক অনিল পাদৌরি।পরিচালক হিসেবে এটিই তার প্রথম কাজ।





