298516

১০ বছর পর রবি-আঁখি

বিনোদন ডেস্ক।। জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী ও আঁখী আলমগীর। এই দুই শিল্পীর মাঝে রয়েছে দারুন বন্ধুত্ব। মূলত কাজের সূত্র ধরেই এ বন্ধুত্ব তাদের। একসঙ্গে দশটিরও বেশি দৈত গানে খণ্ঠ দিয়েছেন তারা। তবে সেটা দশ বছর আগের কথা। দশ বছর ধরে একসঙ্গে কোন গান নেই তাদের। দশ বছর পর জানা গেলো আবারও একসঙ্গে দৈত গানে কণ্ঠ দিচ্ছেন তারা। আসছে ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’-এ শোনা যাবে তাদের দৈত কণ্ঠের গান। যে গাজী মাজহারুল আনোয়ারের কথায় গানটির। সুর করেছেন রবি চৌধুরী আর সংগীতায়োজনে বিনোদ রায়।

রবি চৌধুরীর নিজের স্টুডিওতে গতকাল গানটিতে কণ্ঠ দিয়েছেন আঁখি। এরপর নিজে কণ্ঠ দিয়ে মিক্স-মাস্টার করবেন বলে জানান রবি। এ প্রসঙ্গে রবি চৌধুরী বলেন, আঁখিরে সঙ্গে আমার অনেক গান হয়েছে। আমাদের একটি দৈত অ্যালবামও আছে। মাঝে অনেক বছর ধরে আমাদের একসঙ্গে কোন গান নেই। আবার হচ্ছে। সেটা অবশ্য ‘পাঁচফোড়ন’র কল্যাণেই তা হলো। আশা করি গানটি সবার ভালো লাগবে।’

ad

পাঠকের মতামত