295929

ছেলের বউ ও নাতনি ঝলসে গেল শাশুড়ির ছোড়া এসিডে 

নিউজ ডেস্ক।। মাদারীপুরের রাজৈরে শাশুড়ির ছোড়া এসিডে ঝলসে গেছে ছেলের বউ ও নাতনি। গত রবিবার গভীর রাতে উপজেলার সাতপাড় গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ, হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সাতপাড় গ্রামে পারিবারিক কলহের জের ধরে রবিবার রাতে শাশুড়ি গীতা মণ্ডল ঘুমন্ত ছেলের বউ সমাপ্তি মণ্ডল (২১) ও ছয় মাস বয়সী নাতনি স্নিগ্ধাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে।

এ সময় তারা চিৎকার করলে সমাপ্তির স্বামী মিল্টন মণ্ডল ও আশপাশের লোকজন ছুটে আসে। পরে তাদের উদ্ধার করে প্রথমে রাজৈর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে শাশুড়ি গীতা মণ্ডল পলাতক।

এ ব্যাপারে সমাপ্তির স্বামী মিল্টন মণ্ডল বলেন, ‘স্ত্রী ও মেয়েকে নিয়ে এখন ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আছি। মাকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’ রাজৈর থানার ওসি শাহজাহান মিয়া বলেন, ‘এসিড নিক্ষেপের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পুলিশ গীতা মণ্ডলকে আটকের চেষ্টা করছে।’

ad

পাঠকের মতামত