295843

৪১০ টন মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ, ৫০ লাখ টাকা জরিমানা

গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের আদর্শ ও শাহীন কোল্ড স্টোরেজে (হিমাগার) অভিযান চালিয়ে ৪১০ টন মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। এ ঘটনায় শাহীন কোল্ড স্টোরেজকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।সোমবার দুপুরে র্যাব- ১১ এর ভ্রাম্যমাণ আদালত ফতুল্লার পঞ্চবটি এলাকার অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন- ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম, র্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেপ উদ্দিন, সিনিয়র এএসপি জসিম উদ্দিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম যুগান্তরকে বলেন, রোজাকে কেন্দ্র করে এসব খেজুর বাজারে সরবরাহ করার জন্যই মজুদ করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে দু’টি হিমাগারে অভিযান চালানো হয়।অভিযান চালিয়ে ৪১০ টন মেয়াদোত্তীর্ণ নষ্ট খেজুর জব্দ করা হয়েছে। এ সময় একটি কোল্ড স্টোরেজকে ৫০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান অব্যহত রয়েছে।

ad

পাঠকের মতামত