295289

টিভি দেখে বাড়ি ফেরার পথে কিশোরীকে ধর্ষণ

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে টিভি দেখে বাড়ি ফেরার পথে এক শিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ ঘটনায় রোববার সকালে খাশেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।এলাকা ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার লক্ষ্মীপুর এলাকার বড়চর লক্ষ্মীপুর গ্রামের এক কিশোরী শনিবার রাতে পার্শ্ববর্তী আজিজ সরদারের বাড়িতে টিভি দেখতে যায়।

কিন্তু সে টিভি দেখা শেষে একটি পুকুর পাড় দিয়ে একা বাড়িতে ফেরার পথে একই এলাকার আশ্রাফুল হাওলাদার (২০) ও তার সহযোগী ইমরান হাওলাদার (২২) মিলে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।এসময় তার চিৎকার শুনে স্থানীয়রা ছুঠে এলে ওই দুই লম্পট পালিয়ে যায়। এ ঘটনায় উপজেলার খাশেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার।এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. মোফাজ্জেল হোসেন বলেন, বিষয়টি রাতে খাশেরহাট পুলিশ তদন্ত কেন্দ্র থেকে জেনেছি। তবে থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

ad

পাঠকের মতামত