295152

পাটক্ষেতে বোমা বিস্ফোরণ, উড়ে গেছে শিক্ষার্থীর হাতের কবজি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ শিবগঞ্জে পাটক্ষেতে বোমা বিস্ফোরণে এক কলেজছাত্রের হাতের কবজি উড়ে গেছে। আরো একজন গুরুতর জখম হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উজিরপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের একটি পাটক্ষেতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের সেরাজুল ইসলামের ছেলে উজিরপুর আদর্শ ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র সোহেল রানা (১৮) ও বাবুপুর গ্রামের মৃত তামসুর রহমানের ছেলে সেরাজুল ইসলাম ফদু (৪৪)। এরমধ্যে সোহেল রানার বাম হাতের কবজি উড়ে গেছে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে উজিরপুর ইউনিয়নের চামাগ্রামের একটি পাটক্ষেতে বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কলেজছাত্র সোহেল রানা ও ফদু গুরুতর জখম হয়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়। শিবগঞ্জ থানার এসআই আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুজন পাটক্ষেতে কাজ করার সময় বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।

ad

পাঠকের মতামত