294705

সরকার ‘ঠিক মতো’ দায়িত্ব পালন করলে ‘কিছু বলার নেই’: কামাল

সংবিধানের কথা বলে সরকার যেন জনগণের অধিকার হরণ করতে না পারে সেই দিকে সবাইকে খেয়াল রাখতে বলেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে গণফোরামের বিশেষ কাউন্সিল তিনি এসব কথা বলেন।কামাল হোসেন বলেন, ‘দেশে সাংবিধানিক শাসন থাকবে। যাদেরকেই ক্ষমতা দেয়া হয়। তাদের (সরকার) মনে রাখতে হবে তারা সীমাহীন ক্ষমতার মালিক নন। একটা বিধান আছেন, তার মধ্যে তাদেরকে সেটা মেনেই তাদের শাসন করতে হবে।’সারা দেশ থেকে আগত উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে কামাল হোসেন বলেন, ‘জনগণ ক্ষমতার মালিকরা কিভাবে আপনারা দূর-দূরান্ত থেকে চলে আসছেন এটা প্রমাণ করে।’

তিনি বলেন, ‘দেশ মালিক হিসেবে আপনারা সচেতন না থাকলে মালিকানা থাকে না। এখানে আসার জন্য আপনাদের মোবারকবাদ জানাই। আপনার সচেতন থাকবেন, যারা শাসন করছেন তারা সাংবিধানিকভাবে ঠিকঠাক মত শাসন করছে কিনা? ক্ষমতা যদি ঠিক মত পালন করে তাহলে কিছু বলার নেই। যদি দেখেন ক্ষমতার অপব্যবহার করছে, অমান্য করছেন। আইন-সংবিধান অমান্য করছে, তখন আপনার শক্তভাবে এলাকায় অবস্থান নিবেন। আমাদের সঙ্গেও যোগ নিবেন। এলাকায় আপনারা অবস্থান নিয়ে আমাদের জানাবেন, আমরাও জাতীয়ভাবে অবস্থান নিবো।

কামাল হোসেন বলেন, ‘জীবনের মূল্য দিয়ে যে গণতন্ত্র আমরা অর্জন করেছিলাম, ১৯৭১ সালে সেই জিনিসটা ধরে রাখার জন্য আমাদের দায়িত্ব পালন করতে হবে। গত ৪৮ বছর ধরে আমরা স্বাধীনতা রক্ষা করে চলছি। আগামীতে এটা আমরা রেখে যাব।’‘দীর্ঘ ৮ বছর পর গণফোরামের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় মহানগর নাট্যমঞ্চে ড. কামাল হোসেনের সভাপতিত্বে কাউন্সিল শুরু হয়ে জুম্মার নামাজের জন্য বিরতি দেয়া হয়। এরপর বিকালে ক্লোজ ডোরে বৈঠক শুরু হয়।’

এদিকে কাউন্সিলে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়া গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খানও যোগ দেন।মূল মঞ্চের আসনেই তিনি বসেন।

ad

পাঠকের মতামত