294649

সেই মোকাব্বিরের সঙ্গে দলীয় মঞ্চে ড. কামাল

গণফোরামের বিশেষ কাউন্সিলে যোগ দিয়েছেন দলীয় নির্দেশ অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া মোকাব্বির খান। দলের সভাপতি ড. কামাল হোসেন কাউন্সিলের সভাপতিত্ব করছেন।শুক্রবার সকালে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে শুরু হয় গণফোরামের বিশেষ কাউন্সিল।এতে দেখা যায়, ড. কামালের তিন আসন পরই মঞ্চে বসা আছেন মোকাব্বির খান।এর আগে দলের আরেক সদস্য সুলতান মনসুর দলের সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় তাকে বহিষ্কার করে গণফোরাম। তবে মোকাব্বিরের বিষয়ে দল এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

এর আগে ২ এপ্রিল গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খান সংসদ সদস্য হিসেবে শপথ নেন।শপথ নেওয়ার দুদিন পর মোকাব্বির দলের সভাপতি ড. কামালের সঙ্গে দেখা করতে গিয়ে সালাম দিতেই চরম রাগান্বিত হয়ে তিনি বলেন, “আপনি (মোকাব্বির) এখান থেকে বেরিয়ে যান, গেট আউট, গেট আউট। আমার অফিস ও চেম্বার আপনার জন্য চিরতরে বন্ধ।”

এদিকে কাউন্সিলে মোকাব্বিরের উপস্থিতি নিয়ে নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। তার বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় দলীয় প্রধান ড. কামালের প্রতিও অসন্তোষ জানান তারা।

ad

পাঠকের মতামত