294356

শেরপুরে অদ্ভুত শিশুর জন্ম!

শেরপুরে একটি বেসরকারি ক্লিনিকে মাথার খুলিবিহীন এক নবজাতক ভূমিষ্ঠ হয়েছে। বুধবার বিকেলে শহরের নারায়ণপুর এলাকার আল-মদিনা জেনারেল (প্রা.) হাসপাতালে এ ঘটনা ঘটে।নবজাতক কন্যা শিশুটি ১নং কামারেরচর ইউনিয়নের ডুবারচর গ্রামের মাওলানা রইছ উদ্দিন ও মোছা. হাফেজা শাহিদা বেগম দম্পতির।বৃহস্পতিবার সকালে কন্যা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল ও নবজাতকের পরিবার সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর গ্রামের ইমাম মাওলানা মো. রইচ উদ্দিনের গর্ভবতী স্ত্রী শাহিদা বেগমকে বুধবার বিকেলে সন্তান প্রসবের জন্য আল-মদিনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই দিনই গর্ভবতী শাহিদা বেগমকে গাইনি বিশেষজ্ঞ ডা. আব্দুল গনি খন্দকার সিজার করেন।তবে ভূমিষ্ঠ হওয়ার পর পর দেখা যায় নবজাতকের মাথার ওপর খুলি নেই, রক্ত জমাটের মতো মাংসপিণ্ড রয়েছে। এমন অদ্ভুত নবজাতক কন্যা শিশু জন্ম নেয়ায় তার পরিবার চিন্তিত হয়ে পড়েন।

পরে বৃহস্পতিবার সকালে ওই নবজাতককে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। নবজাতক সুস্থ থাকলেও চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্য নবজাতকের পরিবারকে পরামর্শ দিয়েছেন।এ বিষয়ে গাইনি বিশেষজ্ঞ ডা. আব্দুল গণি খন্দকার বলেন, এসব নবজাতক জন্ম নেয়ার পর খুব একটা বেশি দিন জীবিত এবং টিকে থাকে না। এখন আল্লাহ ওপর ভরসা রাখতে হবে। আল্লাহ যদি চান নবজাতকটি বেঁচে যাবে।

ad

পাঠকের মতামত